এশিয়া কাপে ফেবারিট ভারত: আকরাম
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তিনি। তবে ওয়াসিম আকরামের বিশ্বাস, পাকিস্তান নয়, বাংলাদেশে চলমান এশিয়া কাপের ফেবারিট দল ভারত।আকরাম ভারতীয় দলের হয়ে কথা বললেও সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য কথা বলবে পাকিস্তানের হয়ে। বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের পারফরম্যান্স এক কথায় ‘উদ্বেগজনক’। অন্যদিকে পাকিস্তান যেন উড়ে চলেছে। বিশ্বকাপ সেমিফাইনালের পর থেকে সর্বশেষ ইংল্যান্ড সফরের আগ পর্যন্ত ১৯টি ওয়ানডে খেলে ১৬টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।এসব পরিসংখ্যানের দিকে না গিয়ে আকরাম বলেছেন, পাকিস্তান যদি দলগতভাবে খেলতে পারে, তবে তারা অজেয় হতে পারে। কিন্তু কাগজে-কলমে ভারতই এগিয়ে আছে। ভারতের ব্যাটিংয়ে গভীরতা আছে, বোলিংয়ে বৈচিত্র্য আছে।আকরাম মনে করেন, মহেন্দ্র সিং ধোনি, মাহেলা জয়াবর্ধনে ও মিসবাহ-উল হক তাঁদের দলকে কীভাবে নেতৃত্ব দেয়, এটা হবে একটা বড় চ্যালেঞ্জ। আকরাম বলেন, ‘এ মুহূর্তে তিনজনই যোগ্য অধিনায়ক। মাহেলা বিশ্বের সেরা অধিনায়ক। আমি দেখতে চাই, এশিয়া কাপে ও কীভাবে দলকে নেতৃত্ব দেয়।’ ওয়েবসাইট।