এশিয়া কাপের অনূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে কাল। ১৩-২৪ ডিসেম্বর শ্রীলঙ্কায় হবে এবারের টুর্নামেন্ট। স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশসহ এই প্রতিযোগিতায় অংশ নেবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৮ নভেম্বর থেকে মিরপুরে বিসিবি একাডেমিতে শুরু হবে অনুশীলন ক্যাম্প।
১৫ জনের দল: সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন (সহ-অধিনায়ক), সজীব হোসেন, নাজমুল আলম, আমিনুল ইসলাম (বিপ্লব), রায়ান রাফসান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, সাখাওয়াত হোসেন, অনীক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, মোহাম্মদ আবদুল হালিম। অপেক্ষমাণ: হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, আব্বাস মুসা, আকবর আলী।