এশিয়া কাপের পর হকি লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর জুলাইয়ে শেষ হয়েছিল প্রিমিয়ার হকি লিগ। কিন্তু এই মৌসুমের লিগ শুরুর কোনো তোড়জোড়ই নেই ফেডারেশনের। এমনকি আগামী ছয় মাসের মধ্যেও লিগ শুরুর সম্ভাবনা নেই! অক্টোবরে ঢাকায় হওয়ার কথা এশিয়া কাপ হকি। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষ করার পর শুরু হবে দলবদল। হকির নির্বাহী কমিটির সভায় কাল নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
আপাতত ঘরোয়া হকির বদলে এশিয়া কাপের প্রস্তুতি নিয়েই সব পরিকল্পনা ফেডারেশনের। কালকের সভায় এশিয়া কাপের ভেন্যুর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্রুতই কার্যাদেশ দেবে। সভায় হকির নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। হকির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে এনএসসিকে তাগাদা দিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে কালকের সভায়।