এশিয়াডের কাবাডি দলে জিয়া
সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছিলেন ২০০৮ সালে। সেটি ছিল ইন্দোনেশিয়ার বালিতে প্রথম এশিয়ান বিচ গেমস। ২০১০ সালের এসএ গেমসের আগে হাঁটুতে চোট পেয়ে মাঠ থেকে ছিটকে পড়েন। খেলতে পারেননি গুয়াংজু এশিয়ান গেমসও। তবে ফিট হয়ে ওঠার পর নিয়মিতই ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাচ্ছিলেন। গত বছর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপ। জিয়া বিশ্বকাপ দলে ছিলেন এবং অধিনায়ক হিসেবেই। বিশ্বকাপ শেষ পর্যন্ত না হওয়ায় আন্তর্জাতিক ম্যাচে ফেরার অপেক্ষা বেড়ে যায় আরও।
তবে আর বেশি অপেক্ষা নয়। একসময়ের বিশ্বসেরা রেইডার আগামী এশিয়ান গেমসেই জাতীয় দলে খেলছেন প্রায় ছয় বছর পর। সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল কাবাডির পুরুষ দলে জিয়া আছেন অধিনায়ক হিসেবেই। চূড়ান্ত দল হবে ১২ জনের। মেয়েদের বিভাগেও কাল ১৬ জন করে দল গঠন করেছে কাবাডি ফেডারেশন।
পুরুষ দল: জিয়াউর রহমান (অধিনায়ক), জাকির হোসেন, রোকনুজ্জামান, আবু সালেহ মুসা, ওমর ফারুক, কামাল হোসেন, আরদুজ্জামান, ফিরোজ মিয়া, মাফতুল হক, মোক্তারুল ইসলাম, মঞ্জুরুল রশীদ, আনোয়ার হোসেন, মাসুদ করিম, সাজিদ হোসেন, রাবিউল ইসলাম ও আশরাফ।
মহিলা দল: শাহনাজ পারভীন মালেকা (অধিনায়ক), কাজী শাহীন আরা, শারমিন সুলতানা, ফাতেমা আক্তার, কচি রানী, রূপালী আক্তার, শীলা আক্তার, জুনি চাকমা, মাসুমা জান্নাত, টুকটুকি আক্তার, সোমা আক্তার, মিতা খাতুন, আজমিরা খাতুন, কোহিনুর আক্তার ও আলপনা বিশ্বাস।