এশিয়ান আর্চারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককে ১৯তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের আর্চাররা সুবিধা করতে পারছেন না। রিকার্ভ বিভাগের বাছাইপর্বে শেখ সজীবই সবচেয়ে ভালো করেছেন—৮৩ জনে ২৫তম। মেয়েদের বিভাগে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো করেছেন শ্যামলী রায়, সেই ‘ভালো’টাও ৬৭ জনের মধ্যে ৩২তম! রিকার্ভের পুরুষ দলগত বিভাগে ১৯ দেশের মধ্যে বাংলাদেশ ১১তম। মেয়েদের বিভাগে ১৫ দলের মধ্যে ১২তম।
কম্পাউন্ড বিভাগে বাংলাদেশের চার তিরন্দাজের মধ্যে শীর্ষে আনোয়ারুল কাদের। ৫৫ জনের মধ্যে তাঁর র্যাঙ্কিং ৩৮তম। মেয়েদের বিভাগে সুস্মিতা বণিক সবচেয়ে ভালো করেছেন, ৪০ জনে ২৯তম। কাল এশিয়ান অলিম্পিক কন্টিনেন্টাল বাছাই টুর্নামেন্টে রিকার্ভ বিভাগেও শেখ সজীব ভালো করেছেন সতীর্থদের চেয়ে, র্যাঙ্কিং অষ্টম। মহিলা বিভাগে ১৫তম হয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে শ্যামলী রায়।