এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁতে তৃতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল বাংলাদেশের দৌড়। ব্যাংককে অনুষ্ঠানরত টুর্নামেন্টের রিকার্ভ বো ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের ইমদাদুল হক (মিলন) তৃতীয় রাউন্ডে হেরেছেন থাইল্যান্ডের থুইচাব ইকাসাকের কাছে। বাংলাদেশের আরেক তিরন্দাজ রুমান সানা দ্বিতীয় রাউন্ডে হারান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী ইরানের সাইদেভ ওয়েদেকে। তবে তৃতীয় রাউন্ডে রুমান হেরে যান ফ্রান্সের গেরোইল রোমেনের কাছে। গেরোইলই পরে সোনা জিতেছেন। জিয়াউল হক বিদায় নেন প্রথম রাউন্ডেই। বিশ্বের ৩০টি দেশের ৯৬ জন তিরন্দাজ অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।