এশিয়ান আর্চারিতে খেলবেন ইমদাদুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে ইন্দোনেশিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে রুপা জিতেছেন। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই এবার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছেন তিরন্দাজ ইমদাদুল হক (মিলন)। তাইপেতে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ দলে ইমদাদুল ছাড়াও খেলবেন রোমান সানা (সুজন), দুরুল হুদা ও মাথুই প্রু মারমা। একই ভেন্যুতে হবে আগামী বছরের যুব অলিম্পিক গেমসের কন্টিনেন্টাল বাছাইপর্ব।
বয়সের কারণে এখানে খেলতে পারবেন না ইমদাদুল। তবে দুই নতুন উদীয়মান তেন নয় মুরং ও হীরামনিকে নিয়ে সাফল্যের প্রত্যাশা করছেন ফেডারেশনের কর্মকর্তারা। চার বছর আগে ইন্দোনেশিয়ার বালিতে এই বাছাইপর্বেই সোনা জিতে যুব অলিম্পিকের চূড়ান্তপর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন ইমদাদুল।