এশিয়ান আর্চারিতে বাংলাদেশ নবম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে ১৭তম এশিয়ান আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে নবম হয়েছে বাংলাদেশ। সজীব শেখ, রামকৃষ্ণ সাহা ও ইমদাদুল হককে (মিলন) নিয়ে গড়া বাংলাদেশের দলীয় স্কোর ১৮১০। এই ইভেন্টের সোনা মালয়েশিয়ার (১৯০৮ পয়েন্ট)।ইভেন্টটিতে ব্যক্তিগত বিভাগে বাংলাদেশের আর্চারদের সেরা ৩২-এ উঠেছেন ইমদাদুল। এই পর্যায়ে উঠে ইমদাদুল ৬-৪ সেটে হারিয়েছেন কাজাখস্তানের কনস্তানতিন কিমকে। ১৬-তে ওঠার লড়াইয়ের ২-৬ সেটে হেরেছেন কাজাখস্তানের ডেনিস গানকিনের কাছে। সেরা ৬৪ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের রুহান সানা ও রামকৃষ্ণ সাহা।