এশিয়ান আর্চারিতে বাংলাদেশের সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁতে সোনা জিতেছে বাংলাদেশ। ছেলেদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে দেশের জন্য এই সম্মান বয়ে নিয়ে এসেছেন রুমান সানা। সোনা জয়ের পথে তিনি হারিয়েছেন রাশিয়ার সাইবেক দর্জিয়েভ বায়ারকে।

সেমিফাইনালে রুমান পেছনে ফেলেন রুশ তিরন্দাজ সিবজিতভ বলতকে। কোয়ার্টার ফাইনালে রুমানের কাছে হারেন জাপানের ফুরুকাওয়া তাকাহারু।