এশিয়ান আর্চারিতে রুমানের সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমান সানা
রুমান সানা

সোনার পদকের হাতছানি আগের দিনই পাচ্ছিলেন। এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁতে কাল সোনা জিতে নিয়েছেন বাংলাদেশের তিরন্দাজ রুমান সানা। থাইল্যান্ডে ছেলেদের রিকার্ভ বোয়ের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে রুমান ৬-৪ সেটে হারিয়েছেন রাশিয়ার সাইবেক দর্জিয়েভ বায়ারকে। গত বাংলাদেশ গেমসেও রিকার্ভ বোয়ে সোনা জিতেছিলেন খুলনার যুবক। কাল মিশ্র দলগত ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে রুমান ও মাথুই প্রু হংকংয়ের তিরন্দাজ জুটির কাছে হেরেছেন ৫-৪ সেটে।
আন্তর্জাতিক টুর্নামেন্টে এর আগে ২০০৯ সালে ভারতে এশিয়ান গ্রাঁ প্রিঁতে সোনা জেতেন সাজ্জাদ হোসেন। একই বছর ইন্দোনেশিয়ায় এশিয়ান যুব অলিম্পিক কন্টিনেন্টাল বাছাইয়ে সোনা জিতেছিলেন ইমদাদুল হক (মিলন)।