এশিয়ান আর্চারিতে সোনার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁতে রিকার্ভ পুরুষ বিভাগের দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিলেও বাংলাদেশকে রিকার্ভের পুরুষ ব্যক্তিগত ইভেন্ট দিচ্ছে সোনার পদকের হাতছানি। বাংলাদেশের রুমান সানা রুপার পদকটা অন্তত নিশ্চিত করেছেন। আজ ফাইনালে তাঁর প্রতিপক্ষ রাশিয়ার সাইবেক দর্জিয়েভ বায়ার।
সেমিফাইনালে রুমান ৬-৫ সেটে হারিয়েছেন আরেক রুশ তিরন্দাজ সিবজিতভ বলতকে। কোয়ার্টার ফাইনালে দর্জিয়েভ বায়ারের কাছেই ৬-২ সেটে হেরে বিদায় নেন বাংলাদেশের আরেক তিরন্দাজ সজীব শেখ। কোয়ার্টার ফাইনালে রুমান সানা ৬-২ সেটে হারিয়েছেন জাপানের ফুরুকাওয়া তাকাহারুকে। আর প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন ইমদাদুল হক মিলন। আনসারের এই তিরন্দাজ ৩-৭ সেটে হেরেছেন মালয়েশিয়ার কামারুদ্দিন হাজিকের কাছে। মেয়েদের রিকার্ভ বোয়ে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স হয়েছে খুবই বাজে।