এশিয়ান ইনডোর দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইনডোর গেমসের দাবায় পঞ্চম রাউন্ডে ড্র করেছেন মিনহাজউদ্দিন আহমেদ (সাগর), হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। পাঁচ ম্যাচ শেষে দুজনেরই হাতে আড়াই পয়েন্ট। মিনহাজ ড্র করেছেন মিয়ানমারের ফিদে মাস্টার ও সয়ের সঙ্গে, নিয়াজের হার ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার গুয়েন ডাচ হোয়ার কাছে। মেয়েদের বিভাগের পঞ্চম রাউন্ডে শামীমা আক্তার (লিজা) সংযুক্ত আরব আমিরাতের আলজারুনি খালউদ ইশাকে এবং শিরিন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার এস ডি রানাসিংহেকে হারিয়েছেন।