এশিয়ান ইনডোরে দাবাড়ুদের শুভ সূচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ইনডোর গেমসের দাবায় প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ (সাগর) ও শামীমা আক্তার (লিজা)। নিয়াজ হারিয়েছেন ম্যাকাওয়ের চ্যাং জোয়েলকে এবং মিনহাজউদ্দিন মালদ্বীপের আশরাফ আহমেদকে। শামীমা জিতেছেন দক্ষিণ কোরিয়ার চো ইয়োনহিয়ের বিপক্ষে। চীনের গ্র্যান্ডমাস্টার জাও ঝুয়ের কাছে হেরে গেছেন শারমিন সুলতানা।