এশিয়ান ইনডোরে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ইনডোর গেমসে অংশ নিতে কাল দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দাবা ও বিলিয়ার্ড দল। আগামীকাল থেকে ইনচনে শুরু হচ্ছে এই ইনডোর গেমস। দাবা দলে পুরুষ বিভাগে খেলবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। মহিলা বিভাগে খেলবেন শামীমা আক্তার ও শারমিন সুলতানা। বিলিয়ার্ডে একমাত্র খেলোয়াড় সায়েম হোসেন।