এশিয়ান কন্টিনেন্টাল দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্টিনেন্টাল দাবার সপ্তম রাউন্ডে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শারজায় কাল জিয়া হেরে গেছেন কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার জুমাবায়েভ রিনাতের কাছে। সাত ম্যাচে ৪ পয়েন্ট জিয়ার। নাজরানা খান ইভা ড্র করেছেন ফিলিস্তিনের দাবাড়ু ফাকেহ আসিলের সঙ্গে। সাত খেলায় আড়াই পয়েন্ট তাঁর।—ক্রীড়া প্রতিবেদক