বাংলাদেশের সঙ্গে বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কমেনিস্তান

এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’ তে পড়েছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের সঙ্গে আছে বাহরাইন, তুর্কমিনিস্তান ও মালয়েশিয়া। করোনা ভাইরাসের কারণে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নির্দিষ্ট একটি ভেন্যুতে। আগামী জুনে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে এই গ্রুপের বাছাইপর্বের খেলা। ৮, ১১ ও ১৪ জুন যথাক্রমে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

২০১৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ
ফাইল ছবি

বাংলাদেশের তিন প্রতিপক্ষই ফিফার তালিকায় বেশ এগিয়ে। ১৮৬তে অবস্থান করছে বাংলাদেশ। প্রতিপক্ষ বাহরাইন ৮৯, তুর্কমেনিস্তান ১৩৪ ও মালয়েশিয়া ১৫৪। সে হিসেবে কঠিন এক গ্রুপেই পড়েছে বাংলাদেশ।

আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। সেখানে অংশ নেবে ২৪টি দেশ। বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে থাকা ১২টি দেশ সরাসরি এশিয়ান কাপে খেলবে। বাকি ১২টি দলের মধ্যে ১১ টি যাবে জুনের বাছাইপর্ব থেকে। চারটি করে দল ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচটি রানার্সআপ দল পাবে এশিয়ান কাপের টিকিট। অন্য দলটি কাতার। যারা বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব থেকেই এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে রেখেছে।