এশিয়ান কাপের ফাইনালে জাপান-অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালকের দুটো সেমিফাইনালই ছিল দুজনের জন্য বিশেষ ম্যাচ। পার্ক জি সুংয়ের শততম, মার্ক শোয়ার্জারের জন্য অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮৭ ম্যাচ খেলার রেকর্ড ছোঁয়ার। কিন্তু পার্ক মাঠ ছাড়লেন জাপানের বিপক্ষে টাইব্রেকে হেরে যাওয়ার দুঃখ নিয়ে, উজবেকিস্তানের বিপক্ষে শোয়ার্জার পেলেন ৬-০ গোলের বিশাল জয়। ২৯ জানুয়ারির দোহার আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবারের মতো ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার মুখোমুখি তিনবারের চ্যাম্পিয়ন জাপান।ফলাফলই বলছে দুটো ম্যাচ হয়েছে একেবারেই দু রকম। জাপানের বিপক্ষে দক্ষিণ কোরিয়া জিতল নখকামড়ানো উত্তেজনা ছড়িয়ে। প্রথমার্ধে ১-১ সমতা। ৯০ মিনিটেও তাই। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৮ মিনিটে হুসোগাইয়ের গোলে ফাইনালে পা দিয়েই ফেলেছিল জাপান। একদম অন্তিম মুহূর্তে, ১২০ মিনিটে স্কোরটাকে ২-২ বানিয়ে দেন হুয়াং জায়ে-ওন। কিন্তু পেনাল্টি শ্যুটআউটে দক্ষিণ কোরিয়া তিনটি শটই মিস করলে জাপান জেতে ৩-০ ব্যবধানে।উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয়ার্ধে খেলছিল সতর্ক-সাবধানী হয়ে। উজবেকিস্তান ছিল অতি আক্রমণাত্মক। সেটারই মাশুল গুনতে হয়েছে। ৬৫ মিনিটে কারনি, ৭৪ মিনিটে এমেরটনের গোল দুটো এসেছে পাল্টা আক্রমণ থেকে। ৪-০ গোলে পিছিয়ে পড়ায় লড়াইয়ের উদ্যমটুকুও হারিয়ে ফেলে উজবেকরা। ৮২ আর ৮৩ মিনিটে সর্বনাশের চূড়ান্ত করেন ভালেরি আর ক্রুজ। উজবেকিস্তানের জন্য এটি অবশ্য এশিয়ানের কাপের সবচেয়ে বড় পরাজয় নয়। ২০০০-এর আসরে জাপানের কাছে ৮-১ এবং সৌদি আরবের কাছে ৫-০ গোলে হেরেছিল তারা।অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই এটি স্মরণীয় এক জয়। গত আসরে সবচেয়ে ফেবারিট হয়েও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের দুঃখ মোছার উপলক্ষও এসেছে সকারুদের সামনে। শোয়ার্জারের জন্য যে ফাইনালটি হবে রেকর্ডটা একার করে নেওয়ারও। ওয়েবসাইট।