এশিয়ান গেমসের দলে দুই নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে নতুন মুখ দুজন—চট্টগ্রাম মোহামেডানের শফিকুল ইসলাম ও রহমতগঞ্জের আনিসুর আলম। গত এসএ গেমসের অনূর্ধ্ব-২৩ দলকে প্রাধান্য দিয়েই দল গড়া হয়েছে বলে জানালেন দলের কোচ সাইফুল বারী টিটু, ‘যেহেতু এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল পাঠাতে হবে, সেদিকে লক্ষ রেখেই প্রাথমিক দল গড়া হয়েছে।’দলে সিনিয়রদের মধ্যে আছেন আমিনুল হক, ওয়ালী ফয়সাল, এনামুল হক ও সুজন। ২০ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প। ডাক পাওয়া খেলোয়াড়দের ১৬ আগস্ট বেলা তিনটায় বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। ১২ নভেম্বর গুয়াংজুতে শুরু হবে এশিয়ান গেমস।ডাক পেলেন যাঁরা: আমিনুল হক, মাজহারুল ইসলাম, নেহাল, মোস্তাকুর, মামুন, আরিফুল, আতিকুর, মেজবাবুল, মিন্টু শেখ, ওয়ালী ফয়সাল, মামুনুল, রেজাউল, সুজন, নাসিরুল, ইমতিয়াজ, মোনায়েম, জাহেদ পারভেজ, শাকিল, জাহিদ, হাবিবুর, শফিকুল, শাহেদুল, অরূপ, আনিসুর, আলমগীর, মোবারক, জাহিদ হাসান, আবদুল বাতেন, মিঠুন চৌধুরী, তৌহিদুল, এনামুল ও ইউসুফ।