এশিয়ান গেমসের প্রথম সোনা চীনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ার অলিম্পিক এশিয়াডের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার মন জয় করে নিয়েছে চীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর এবার পদকের লড়াইয়েও শুভসূচনা করেছে আয়োজকেরা। ছেলেদের উশু চাংকুয়ান ইভেন্টে এশিয়ান গেমসের প্রথম সোনা জিতেছেন চীনের জুয়ান জিয়াওচাও। জাপানের দাইসুকে ইচিকিজাকি রুপা ও ইরানের এহসান পয়গামবারি জিতেছেন ব্রোঞ্জ পদক।দুই সপ্তাহে এশিয়ান গেমসে মোট ৪৭৬টি স্বর্ণপদকের জন্য লড়বেন ৪৫টি দেশের প্রায় ১০ হাজার অ্যাথলেট। প্রতিবারের মতো এবারও পদক তালিকার শীর্ষস্থানটি যে চীনেরই হতে যাচ্ছে, তা নিয়ে সংশয়ের অবকাশ তেমন একটা নেই। দ্বিতীয় স্থানের জন্য দক্ষিণ কোরিয়া আর জাপানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছে সবাই। উদ্বোধনী দিনে ২৮টি সোনার জন্য লড়বেন প্রতিযোগীরা। ওয়েবসাইট।