এশিয়ান গেমসের শেষ সোনাও চীনের
১৯৯০ সালের এশিয়ান গেমসে সর্বাধিক ১৮৩টি সোনা জয়ের নিজেদের রেকর্ড ভেঙে চীন গুয়াংজুতে নতুন করে গড়েছে আগেই। সোনা জয়ের লড়াইয়ে চীনাদের ধারে-কাছেও কেউ নেই। গেমসের প্রথম সোনা তুলে নিয়েছিল তারা। আজ শনিবার শেষ দিনে শেষ সোনাটাও গেছে স্বাগতিকদের ঘরে। সব মিলিয়ে গুয়াংজু গেমসে ১৯৯টি সোনা জয় করেছে চীন। সোনা জয়ের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া অর্জন করেছে ৭৬টি।গেমস শেষে সোনা জয়ের তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে, যথাক্রমে—জাপান (৪৮), ইরান (২০), কাজাখস্তান (১৮) ও ভারত (১৪)। সোনা জয়ের মতো ৪১৬টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষেও রয়েছে চীন। পদক তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে, যথাক্রমে—দক্ষিণ কোরিয়া (২৩২), জাপান (২১৬), কাজাখস্তান (৭৯), চীনা তাইপে (৬৭) ও ভারত (৬৪)। গুয়াংজু গেমস বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটের হাত ধরে এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম সোনা চেয়ে এসেছে এখানেই। বাংলাদেশ গুয়াংজু গেমস শেষ করেছে সোনা জয়ের তালিকায় ২৭তম অবস্থান নিয়ে। সোনা ছাড়াও একটি করে রুপা ও ব্রোঞ্জ লাভ করায় পদক তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯। ওয়েবসাইট।