এশিয়ান জুরখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল শেষ হলো এশিয়ান জুরখানে ও কুস্তি পালোয়ানি। বাংলাদেশের প্রাপ্তি বলতে কুস্তিতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ। কাল শেষ দিনে কুস্তিতে ৬০-৭০ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন তাজিকিস্তানের সাইদ মাহমুদ। রুপা আফগানিস্তানের মোস্তফা নুরেস্তানি ও ব্রোঞ্জ ইরানের ফরশেদ হায়দার। ৭০-৮০ কেজিতে সোনা আফগানিস্তানের মোহাম্মদ আজাদের, রুপা ইরানের মোস্তফা হোসেন নিজাদের এবং যুগ্মভাবে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের শরৎ রায় এবং তাজিকিস্তানের ইসমাইল। ৮০-৯০ কেজি ওজন শ্রেণীতে সোনা ইরাকের ওমর ইব্রাহিম, রুপা বাংলাদেশের মওদুদুর রহমান ও ব্রোঞ্জ তাজিকিস্তানের নভরাজ খুলনিওজোভ। ৯০-ঊর্ধ্ব ওজন শ্রেণীতে সোনা ইরানের আশকান মারদানির, রুপা তাজিকিস্তানের ফারহাদ আনাকুলভ এবং ব্রোঞ্জ যুগ্মভাবে পাকিস্তানের ইউসুফ রিয়াজের এবং দক্ষিণ কোরিয়ার কিম উনামের।