এশিয়ান জোনাল দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল শ্রীলঙ্কান খেলোয়াড়দের হারিয়ে এশিয়ান জোনাল দাবার দ্বিতীয় দিনটিকেও নিজেদের করে রাখলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। কলম্বোতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল উন্মুক্ত বিভাগে গ্র্যান্ডমাস্টার নিয়াজ শ্রীলঙ্কার অমরাসিংহেকে, জিয়াউর রহমান বীরাবর্ধনেকে, এনামুল হোসেন রাজীব প্রসন্ন কুরুকুলাসুরিয়াকে ও রিফাত বিন সাত্তার ইসুরু আলাহাকোনকে হারিয়েছেন।মহিলা বিভাগে শারমীন সুলতানা (শিরিন) শ্রীলঙ্কার ইয়াসোরা টোইমিকে এবং শামীমা আক্তার (লিজা) মনীষা গুনারত্নেকে হারিয়েছেন।