এশিয়ান নেশনস দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবিতে এশিয়ান নেশনস কাপের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ দাবা দল ৮ পয়েন্ট নিয়ে মঙ্গোলিয়া ও ইরানের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছে। ১১ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে। পরশু ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ১-৩ পয়েন্টে কাজাখস্তানের কাছে হেরেছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার যুমায়েভ রিনাতকে। তবে হেরেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লা আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন।
বিশ্ব টিটি দিবস: ৬ এপ্রিল বিশ্ব টেবিল টেনিস দিবস। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিনটি পালন করবে টেবিল টেনিস ফেডারেশন। এ উপলক্ষে ৬ এপ্রিল পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে সেমিনারের আয়োজন করেছে টিটি ফেডারেশন। বিজ্ঞপ্তি।