এশিয়ান বিচ গেমসে মেজবাহ-শিরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাজে পারফরম্যান্সের কারণে এশিয়াডের বাংলাদেশ দল থেকে অ্যাথলেটিকসসহ নয়টি খেলা বাদ দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে আগামী নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠেয় এশিয়ান বিচ গেমসে যাওয়ার সুযোগ পাচ্ছেন দুই অ্যাথলেট—দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরিন আক্তার। কাল অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস জানিয়েছেন, ‘মেজবাহ ও শিরিনকে পাঠানোর জন্য বিওএর কাছে আমরা চিঠি দিয়েছি। বিওএ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।’