এশিয়ান রাগবিতে বাংলাদেশ দশম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোহায় এশিয়ান রাগবি টুর্নামেন্টে ১১ দলের মধ্যে দশম হয়েছে বাংলাদেশ। ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। এতে ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলেছে ১১টি দেশ। ৩ মার্চ বাংলাদেশ ৩৩-৫ পয়েন্টে ইরান ও ২৯-০ পয়েন্টে থাইল্যান্ডের কাছে হেরেছে। ৪ মার্চ একমাত্র জয় নেপালের সঙ্গে, ব্যবধান ৫২-০। পরের ম্যাচে বাংলাদেশ ২৪-৭ পয়েন্টে জর্ডানের কাছে হেরে হয়েছে দশম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইন, রানার্সআপ থাইল্যান্ড।