এশিয়ান শুটিংয়ে ব্রোঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতে গতকাল শুরু হওয়া ১৩তম এশিয়ান শুটিংয়ের প্রথম দিনটি ভালোই কেটেছে বাংলাদেশের। মেয়েদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে দলগত ব্রোঞ্জ জিতেছেন—আতকিয়া হাসান, জুঁই চাকমা ও শারমিন আক্তার।