এশিয়ান স্কুল দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়ে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশের খুদে দাবাড়ু ফাহাদ রহমান। নয়াদিল্লিতে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টে ফাহাদ প্রথম রাউন্ডে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দাবাড়ু মোহাম্মদ সালেহকে। বাংলাদেশের আরেক দাবাড়ু যোয়ার হক ওয়াকওভার পেয়েছে।গত শুক্রবার এশিয়ান স্কুলস র্যা পিড দাবায় যোয়ার অনূর্ধ্ব-১৭ গ্রুপে ছয় খেলায় ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় এবং ফাহাদ অনূর্ধ্ব-৯ গ্রুপে ছয় খেলায় ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়।প্রথম বিভাগ দাবা: ২২ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ দাবা লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে লিওনাইন চেস ক্লাব, বশির মেমোরিয়াল, মহাখালী প্রদীপ সংঘ, টয়োটা মোটরস, স্মরণ চেস ক্লাব, প্রতিভা দাবা গোষ্ঠী, অগ্রণী ব্যাংক, দুরন্ত রাজশাহী চেস একাডেমি, বেস্ট এয়ার চেস ক্লাব ও সোনালী ব্যাংক।