এশিয়ান স্কুল দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে অনুষ্ঠানরত অষ্টম এশিয়ান স্কুল দাবায় (অনূর্ধ্ব-৯ বছর) পঞ্চম রাউন্ড শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান। পাঁচ খেলায় ফাহাদের পয়েন্ট সাড়ে চার। অনূর্ধ্ব-১৭ বছর বিভাগে যোয়ার হক প্রধান পাঁচ খেলায় পেয়েছে দুই পয়েন্ট। কাল পঞ্চম রাউন্ডে ফাহাদ ভারতের যুথেসকে হারালেও যোয়ার হেরেছে ভারতের অভিনব পোদ্দারের কাছে।