এশিয়ার অলিম্পিকের বর্ণিল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাক লাগিয়ে দেওয়া হবে বলে আগেই জানিয়ে রেখেছিলেন আয়োজকেরা। চীনের গুয়াংজুতে আজ শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল যেন সেই প্রতিশ্রুতিরই প্রতিচ্ছবি। গুয়াংজু গেমসের উদ্বোধন হয়ে যাওয়ায় এখন কেবল মাঠের লড়াইয়ের অপেক্ষা।৪৫টি দেশের প্রতিনিধিদের বরণ করে নেওয়ার জন্য হাইজিনশা দ্বীপসংলগ্ন পার্ল নদীর ওপর রাখা ছিল বর্ণিল সাজে সাজানো ৪৫টি নৌকা। আর তাতে সওয়ার হয়েই অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা আসেন দ্বীপে। ২০০২ সালের অলিম্পিকে ২৮টি খেলার ৩০২টি ইভেন্ট হয়েছিল। ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও সে রকমই হওয়ার কথা। কিন্তু ১৬ দিনের এই এশিয়ান গেমস আসরে ৪২টি খেলার ৪৭৬টি ইভেন্ট থাকছে। পৌনে ৫০০ সোনার পদকের জন্য লড়াই করবেন নয় হাজার ৭০৪ জন ক্রীড়াবিদ। তাঁদের সঙ্গী হয়েছেন প্রায় পৌনে পাঁচ হাজার কর্মকর্তা। ওয়েবসাইট।