এশিয়ার সেরা আল সাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ফুটবলের শিরোপা জিতল আল সাদ ক্লাব। ফেবারিট ও স্বাগতিক দক্ষিণ কোরিয়ান ক্লাব জিওনবাক মোটর্সকে স্তম্ভিত করে কাল ফাইনালটি জিতেছে কাতারের ক্লাব (৪-২ গোলে)। শিরোপাজয়ী আল সাদ ১৫ লাখ ডলার প্রাইজমানি তো পেয়েছেই, আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে খেলাটাও নিশ্চিত করে নিয়েছে। রয়টার্স।নির্ধারিত ও অতিরিক্ত ৩০ মিনিট সময় শেষে ম্যাচটি ছিল সমতায় (২-২)। কিন্তু টাইব্রেকারে জয়ের হাসি হাসে আল সাদ, দু-দুটি পেনাল্টি বাঁচিয়ে জয়ের নায়ক গোলরক্ষক মোহাম্মদ সকর। পুরো ম্যাচেই চাপে ছিল আল সাদ। হাতে গোনা কয়েকটি সুযোগকে কাজে লাগিয়েই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন তারা।