এশিয়ার ‘বিশ্বকাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তির ব্যবধান যা-ই হোক, শিরোপার স্বপ্ন কে না দেখে। আজ শুরু এশিয়ান কাপ ফুটবলেও নিশ্চয়ই ১৬ দলের অনেকেই স্বপ্ন দেখছে ট্রফিটা জেতার। সৌদি আরব, ইরান আর জাপানের এমন স্বপ্নে যোগ হচ্ছে বাড়তি রং। এই তিন দল যে সর্বোচ্চ তিনটি করে শিরোপা জিতেছে। এদের কেউ এবার শিরোপা জিতলে সেটি হবে একক সর্বোচ্চ শিরোপার নতুন রেকর্ড। তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সর্বোচ্চ তিনবার রানার্সআপও হয়েছে সৌদি আরব। দুটি শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া, একটি করে ইসরায়েল, কুয়েত ও ইরাক। ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে এশিয়া-শ্রেষ্ঠত্বের এই আসরের সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী দায়ি। সব মিলে ১৪ গোল করা দায়ি ১৯৯৬ টুর্নামেন্টে করেছিলেন ৮টি গোল। এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটিই।