এশীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়তন ও জনসংখ্যা দুই হিসাবেই বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। অথচ সেই এশিয়াকেই কিনা প্রথম গ্র্যান্ড স্লাম একক জিততে অপেক্ষা করতে হলো ২০১১ সাল পর্যন্ত। ওই বছর ফ্রেঞ্চ ওপেনের মুকুট মাথায় তুলে এশিয়ার অপেক্ষা ঘোচালেন চীনের লি না, সেই লি না কাল পেয়ে গেলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। তবে বিশ্ব টেনিসের দ্বৈতে এশিয়ার রেকর্ডটা মোটামুটি ঝলমলেই। পুরুষ দ্বৈত জয়ীদের তালিকায় শক্ত অবস্থান ভারতের লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির। আটটি দ্বৈত জেতা পেজ আছেন ১০ নম্বরে। মহেশ ভূপতিকে নিয়ে তিনি জিতেছেন তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা। ভূপতির অর্জনের খাতায় চারটি দ্বৈতের শিরোপা, মিশ্র দ্বৈত আটটি। পেজ অবশ্য ভূপতির চেয়ে দুটি কম মিশ্র দ্বৈত জিতেছেন।