এশীয় জুনিয়র দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা জয় তো দুটি হার। শারজায় অনুষ্ঠানরত এশীয় জুনিয়র দাবায় এমনই যাচ্ছে ইকরামুল হক সিয়ামের। পঞ্চম রাউন্ডে জয়ী ইকরামুল পরশু ষষ্ঠ রাউন্ডে হেরে গেছে কাজাখস্তানের সায়েইন জানাতের কাছে। ছয় খেলায় তিন পয়েন্ট ইকরামুলের। বাংলাদেশ গেমসে দাবা: অষ্টম বাংলাদেশ গেমসে দাবার পুরুষ ও মহিলা এককের খেলা হবে ২১ ও ২২ এপ্রিল। মিশ্র দলগত খেলা ২৩-২৭ এপ্রিল। সব বিভাগ, জেলা, সংস্থা, বাহিনী ও বিশ্ববিদ্যালয় থেকে একজন পুরুষ ও একজন মহিলা খেলার সুযোগ পাবেন। এ ছাড়া যাদের রেটিং ২১০০-এর ওপর তারা সরাসরি পুরুষ বিভাগে এবং রেটিংপ্রাপ্ত মহিলা খেলোয়াড়েরা সরাসরি মহিলা বিভাগে খেলার সুযোগ পাবেন। অংশগ্রহণে আগ্রহীদের নিজ নিজ প্রতিষ্ঠানের চিঠি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ১০ এপ্রিলের মধ্যে ফেডারেশনের কার্যালয়ে নাম জমা দিতে হবে।