এশীয় জুনিয়র দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় জুনিয়র দাবায় দ্বাদশ স্থান পেয়েছে বাংলাদেশের জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক (সিয়াম)। ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়েছে নটর ডেম কলেজের এই ছাত্র। প্রতিযোগিতার নবম রাউন্ডের খেলায় পরশু ইকরামুল ড্র করেছে ইয়েমেনের গামেল মোহাম্মদের সঙ্গে। ৮ পয়েন্ট পেয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার নারায়ণ শ্রীনাথ হয়েছে চ্যাম্পিয়ন। এশিয়ার ১৫টি দেশের দুই গ্র্যান্ডমাস্টার, চার আন্তর্জাতিক মাস্টার এবং ছয়জন ফিদে মাস্টারসহ ৩৪ জন দাবাড়ু অংশ নিয়েছে শারজার এই প্রতিযোগিতায়।