এশীয় জুনিয়র দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশীয় জুনিয়র দাবার দ্বিতীয় রাউন্ডে জিতলেও তৃতীয় রাউন্ডে হেরে গেছে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক (সিয়াম)। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠানরত প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ইকরামুল হারিয়েছেন সিরিয়ার আন্তর্জাতিক মাস্টার আইতি বসিরকে। আর তৃতীয় রাউন্ডে হেরে গেছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার নারায়ণ শ্রীনাথের কাছে। তিন খেলায় ২ পয়েন্ট ইকরামুলের।সিক্স সিজনস দাবা: চ্যাম্পিয়ন হয়েছে ফিদে মাস্টার রেজাউল হক। রেজা ৯ খেলায় পেয়েছে ৭ পয়েন্ট। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ভারতের হার্ষেল শাহী রানারআপ ও মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০ জন জুনিয়র দাবাড়ু অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।