এসএ গেমসে যাচ্ছে উশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ ঢাকা এসএ গেমসে দুটি করে সোনা ও ব্রোঞ্জপদক জিতেছিল উশু। কিন্তু আগামী ১০-২০ জানুয়ারি গুয়াহাটি-শিলংয়ে অনুষ্ঠেয় এসএ গেমসের বাংলাদেশের খেলাগুলোর তালিকায় উশুর নাম ছিল না। অবশেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এসএ গেমসের জন্য প্রস্তুতি নিতে উশু ফেডারেশনকে চিঠি দিয়েছে কাল। গত আসরের পারফরম্যান্স বিবেচনা করেই শেষ পর্যন্ত এসএ গেমসে উশু দল পাঠানোর সিদ্ধান্ত। ১ অক্টোবর থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চারজন কোচ ও একজন ক্যাম্প কমান্ডারের অধীনে ৩০ জন খেলোয়াড় অনুশীলন শুরু করবেন।