এসএ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে এসএ গেমস সফল করতে নিয়মিতই খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তা-ই নয়, গেমসের মশাল প্রজ্বালন, গেমস উদ্বোধন—এগুলোও করবেন তিনি। ২৮ জানুয়ারি মেঘনাঘাটে মশাল প্রজ্বালন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধন পরদিন।মশাল প্রজ্বালন অনুষ্ঠান নিয়ে বেশ তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী মেঘনাঘাটে প্রজ্বালনের পর আগে সেখানে একটা নৌকাবাইচ প্রতিযোগিতা হবে। তারপর বুড়িগঙ্গা নদী হয়ে সিঙ্গাপুরে তৈরি ওই মশাল আসবে সোয়ারিঘাটে। দেশের সেরা অ্যাথলেটরা এটি নিয়ে আসবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে।২৯ জানুয়ারি মূল ভেন্যুতে মশাল জ্বালাবেন কে, তা এখনো ঠিক হয়নি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। অবশ্য আরও কয়েকটি নাম আছে।এদিকে কাল গেমসের অফিশিয়াল ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা www.11sagdhaka2010.com.b। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন ভবনে এটি উদ্বোধন করেন ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান ও আবদুল হামিদ।