এসএসসিতে রেকর্ডের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনগুলোর মতো কালও বৃষ্টি ঝরেছে কলম্বোতে। তবে শুধু বৃষ্টিই নয়, কাল সিংহলিজ স্পোর্টস ক্লাব ভিজল রেকর্ডেও। আর শেষ বিকেলে এসে প্রায় মরা ম্যাচটিতে কিছুটা হলেও প্রাণ এনেছেন পাকিস্তানি বোলাররা। শেষ সেশনে ঝটপট শ্রীলঙ্কার চারটি উইকেট তুলে নিয়েছেন জুনাইদ, রেহমান, আজমলরা। স্বাগতিকেরা পড়ে গেছে ফলোঅনের শঙ্কায়। ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা শ্রীলঙ্কাকে আজ ফলোঅন এড়াতে করতে হবে আরও ৭৪ রান। লঙ্কানদের জন্য সুখবর, আজও পূর্বাভাস আছে বৃষ্টির।আগের দিন ১১ রানে পারানাভিতানার বিদায়ের পর তিলকরত্নে দিলশানের সঙ্গে জুটি বেঁধেছিলেন কুমার সাঙ্গাকারা। কাল ৭০.৪ ওভার খেলা শেষেও অপরাজিত এই বাঁহাতি। ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরিটাকে নিয়ে গেছেন ১৪৪ রানে। আগের টেস্টেই সেঞ্চুরির সংখ্যায় ছুঁয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যানকে। কাল এই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পথে দিলশানের সঙ্গে গড়লেন ২২৫ রানের জুটি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ জুটি এখন এটাই। দিলশানও পেয়েছেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ১২১ রানের ইনিংসটির শেষ রান নিয়েই অষ্টম শ্রীলঙ্কান হিসেবে ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলক। সাঙ্গাকারা-দিলশান দুজনই প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছিলেন।সাঙ্গাকারার চেয়ে ২৪ রান বেশি নিয়ে দিন শুরু করেছিলেন দিলশান। প্রথম সেশনে মাত্র ১৪ রান করা এই ওপেনারকে একসময় ছাড়িয়ে যান সাঙ্গাকারা। বৃষ্টির পরে শেষ সেশনে আবার সমতা। একসময় দুজনেরই রান ছিল ৯৮। কে আগে সেঞ্চুরি পাবেন, জমে উঠেছিল সেই লড়াই। সাঈদ আজমলকে ছক্কা মেরে প্রথম হন দিলশানই। দিলশানের আগে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলেও সাঙ্গাকারার কাছেই বেশি স্মরণীয় থাকবে দিনটা।৫৭ রানের মাথায় এসএসসি গ্রাউন্ডে ২ হাজার রান পুরো হয় তাঁর। সাঙ্গাকারার আগে গ্রাহাম গুচ (লর্ডস), জ্যাক ক্যালিস (কেপটাউন) ও মাহেলা জয়াবর্ধনেরই (গল ও এসএসসি) শুধু ২ হাজার রান ছিল এক ভেন্যুতে। দুই ওভার পর আরেকটি রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান (২১৭৪) করা ব্যাটসম্যান হয়ে যান সাঙ্গাকারা। পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৯) মালিকও এখন এই উইকেটকিপার ব্যাটসম্যান।২৩৬ রানে দিলশানের বিদায়ের পর ৪৩ রানেই নেই ৩ উইকেট। শূন্য রানে আউট হলেন মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরা। কাল পাকিস্তানের নেওয়া চারটি উইকেটই এলবিডব্লু। ওয়েবসাইট।