এসপানিওলকে উড়িয়ে দিল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নাব্যুতে এসপানিওলকে গতকাল রোববার রাতে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। লিগের এটি রিয়ালের টানা দশম জয়। এসপানিওলের বিপক্ষে জয়ের ফলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রইল রিয়াল।এই ম্যাচে লিগে নিজের ৩০তম গোলের দেখা পেয়েছেন রিয়ালের আক্রমণভাগের মূল অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ২৩ মিনিটে রিয়ালকে এনে দেওয়া প্রথম গোলটি চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে পর্তুগিজ এই তারকার ৩৮তম গোল।খেলার ৩৮ মিনিটে রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরা। এরপর দলকে দুটি গোল উপহার দেন গঞ্জালো হিগুয়েইন। দ্বিতীয়ার্ধে একটি গোল করেন কাকা।ম্যাচ শেষে হিগুয়েইনের প্রতিক্রিয়া, ‘আমরা খুবই খুশি। এখনো অনেক দূর যেতে হবে। তবে পয়েন্ট অর্জন করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’ তথ্যসূত্র: রয়টার্স, ফক্সস্পোর্টস।