এসি মিলানে যাওয়ার দ্বারপ্রান্তে রবিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটিতে আর মন টিকছিল না রবিনহোর। অনেক দিন থেকেই ম্যানচেস্টার সিটি ছেড়ে এসি মিলান বা বার্সেলোনায় যেতে চাচ্ছিলেন ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার। মাঝে কিছুদিন দেশীয় ক্লাব সান্তোসে ধারে খেলার পর পাকাপাকিভাবে সেখানেই থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আবার সিটিতেই ফিরতে হয় রবিনহোকে। অবশেষে দলবদলের পালা শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে আশার আলো দেখতে পেয়েছেন তিনি। জানা গেছে, রবিনহোর এসি মিলানে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এসি মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গালিয়ানি।এসি মিলানের মুখপাত্র জানিয়েছেন, খুব তাড়াতাড়িই রবিনহোর স্বাস্থ্যপরীক্ষা করা হবে। এর পরই তিনি মিলানের অনুশীলনে যোগ দেবেন। ২০০৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে প্রায় ৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রবিনহো। বিবিসি অনলাইন