এসি মিলানের জয়, বিধ্বস্ত চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মিলানের লড়াইয়ে জয় পেয়েছে এসি মিলান। তবে সান্ডারল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে চেলসি। ইতালিয়ান সিরি ‘আ’র গতকাল রোববার রাতের ম্যাচে ইব্রাহিমোভিচের পেনাল্টি থেকে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় এসি মিলান। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে ৩-০ গোলে হারের ‘লজ্জা’ পায় চেলসি।ইন্টারের বিপক্ষে জয়ের সুবাদে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে এসি মিলান। মাত্র ১২ ম্যাচ পরই শিরোপার লড়াইয়ে ফেবারিট দলটি। শেষ পর্যন্ত সফল হলে এটি হবে ২০০৪ সালের পর এসি মিলানের প্রথম শিরোপা।সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসিকে যেন চেনাই যায়নি। গুনে গুনে তিনটি গোল হজম করেছে, জবাবে একটিও শোধ করতে পারেননি চেলসির তারকারা। এ হারকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দিদিয়ের দ্রগবাদের জন্য বড় একটা ধাক্কাই বলা যায়। তবে ২৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে অবস্থান করছে চেলসি। সমান ১৩টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের অর্জন ২৬ পয়েন্ট। রয়টার্স।