এসো করো স্নান বরফজলে!

রোনালদো-মেসি-নেইমার-বোল্ট-জোকোভিচ-ব্রড-মরিনহো-কোবি ব্রায়ান্ট...। তালিকাটা লম্বা হচ্ছে প্রতিদিন। পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে এখন বরফস্নানের হিড়িক! যার আনুষ্ঠানিক নাম ‘এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ’। তবে শুধু মজা বা হুজুগ নয়, এর পেছনে রয়েছে মহৎ একটা উদ্দেশ্যও। অ্যামিওট্রফিক ল্যাটেরাল সক্লেরোসিস বা এএলএস নামের ব্যাধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি৷ জটিল এই অসুখে ক্ষতিগ্রস্ত হয় স্নায়ুকোষ, মস্তিষ্ক ও মেরুদণ্ড। বিশ্বে প্রতি এক লাখে দুজন এ রোগে আক্রান্ত। বরফস্নানের নিয়মটা কিন্তু বেশ সহজ৷ এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারী তাঁর শরীরে বরফপানি ঢালেন৷ প্রমাণ হিসেবে সেটার

ভিডিও করে রাখতে হবে। তারপর তিনিও তাঁর আরও তিন বন্ধুকে এই কাজটা করার জন্য পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন।

কারও কাছ থেকে চ্যালেঞ্জ
পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেটা গ্রহণ করতে হবে। নইলে ১০০ ডলার দান করতে হবে এএলএস ফাউন্ডেশনকে৷ তবে চ্যালেঞ্জটা নিলে ১০ ডলার দিলেই চলবে। ছবিতে চ্যালেঞ্জ নিয়ে বরফস্নান করছেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম, ব্রাজিলিয়ান ফুটবলার কাকা, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিস গেইল, সার্বিয়ান টেনিস খেলোয়াড় আনা ইভানোভিচ, গলফ তারকা ররি ম্যাকইলরয় ও টাইগার উডস। ছবি: বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত।