এয়ার রাইফেলে সেরা রবিউল-জুঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব শুটিংয়ের ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন নারায়ণগঞ্জের রবিউল ইসলাম। শুট-অফে তিনি করেছেন ২০৫.৫ পয়েন্ট স্কোর। যদিও বাছাইয়ে ৫৮৯ করে তৃতীয় হয়ে শুট-অফে ওঠেন রবিউল। রুপাজয়ী বিকেএসপির আবু সুফিয়ানের স্কোর ২০৩.২। বাছাইয়ে তাঁর স্কোর ছিল ৫৯০। ব্রোঞ্জ জিতেছেন বিকেএসপির অর্ণব সারার লাদিফ, তাঁর স্কোর ১৮২.২। অথচ অর্ণব বাছাইয়ে সর্বোচ্চ ৫৯২ স্কোর করে প্রথম হয়ে শুট-অফে ওঠেন।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন বিকেএসপির জুঁই চাকমা। তাঁর স্কোর ১৯৬.৯। রুপাজয়ী গুলশান শুটিং ক্লাবের আমিরা হামিদের স্কোর ১৯৫.৬, ব্রোঞ্জজয়ী আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মমতাহিনা করেছেন ১৭৭ পয়েন্ট। দুই দিনের যুব শুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি, রানার্সআপ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব।