ঐক্যের বন্ধন গড়ে তোলার প্রত্যয় দ্রগবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপে স্বর্ণালি যুগের ফুটবলযোদ্ধাদের নিয়ে দল গড়েছে আফ্রিকার দেশ আইভরিকোস্ট। অবশ্য এবার বিশ্বকাপের সি গ্রুপে কলাম্বিয়া, গ্রিস ও জাপানের মতো কিছুটা সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে আইভরিকোস্ট।
বিশ্বকাপ নিয়ে আইভরিকোস্ট অধিনায়ক দিদিয়ের দ্রগবা বললেন, ‘এটা ভালোভাবেই জানি যে আমরা বিশ্ব ফুটবল জগতে নতুন ও ছোট দেশ। ২০০৬ সালের পর আমরা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছি। গ্রুপ পর্ব পার হওয়াটাই এই আসরে বড় অর্জন, কিন্তু আমরা সেটি অর্জন করতে পারিনি। সে জন্য আমাদের তিনটি ম্যাচেই ভালো খেলতে হবে।’

আইভোরি কোস্টের আবিদজানে দ্রগবার চিত্রকর্ম। গোটা দেশকে এক সুতোয় গাঁথতে পারেন কেবল দ্রগবারাই। ছবি: রয়টার্স
আইভোরি কোস্টের আবিদজানে দ্রগবার চিত্রকর্ম। গোটা দেশকে এক সুতোয় গাঁথতে পারেন কেবল দ্রগবারাই। ছবি: রয়টার্স

মাঠের লড়াইটা যেমন হোক না কেন, নিজেদের মধ্যেই রক্তাক্ত হানাহানি করেছে আইভরিকোস্টের জনগণ। রাজনৈতিক এবং নির্বাচনকে কেন্দ্র করে ২০১০ সালে সেখানে প্রাণ হারায় তিন হাজার মানুষ। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় সব বিভেদ ভুলে তাদের ফুটবল দলটিকে সমর্থন জোগানোর আহ্বান জানিয়েছে। আশা করা হচ্ছে, জয়ের জন্যই ঐক্যের বন্ধন গড়ে উঠবে যুদ্ধবিধ্বস্ত আইভরিকোস্টে।