ও প্রথমে আমাকে ধরুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি কি পেলের চেয়ে ভালো? এমন আলোচনাকে ভলি মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন রোমারিও। পেলের সঙ্গে মেসির তুলনাটা উড়িয়ে দিয়ে ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়কের দাবি, ‘মেসি প্রথমে আমাকে ধরুক!’সম্প্রতি মেসি বলেছেন, পেলের খেলা কখনোই দেখেননি। বার্সেলোনার তারকার মুখে এমন কথা শুনেই পেলে ঘোষণা দিয়েছেন, তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছু ভিডিও তিনি মেসিকে পাঠাবেন। ব্রাজিল কিংবদন্তির বিশ্বাস, ভিডিওটা দেখে মেসি অনেক কিছু শিখতে পারবেন। রোমারিও বলছেন, ‘ভিডিওটা দেখলে সম্ভবত সে কিছু জিনিস শিখতে পারবে।’পেলের সঙ্গে মেসির তুলনার কথা শুনে ৪৫ বছর বয়সী রোমারিওর প্রথম প্রতিক্রিয়া হলো, ‘আপনি তাকে পেলের সঙ্গে তুলনা করতে পারেন না। তাকে আপনি এই পর্যায়ে তুলে আনতে পারেন না, যেহেতু সে কখনো বিশ্বকাপ জিততে পারেনি। সেরা হওয়ার মতো সবকিছুই মেসির আছে। কিন্তু প্রথমে তাকে ম্যারাডোনাকে (আর্জেন্টাইন ডিয়েগো আরমান্ডো) হারাতে হবে, পরে রোমারিওকে এবং সবশেষে পেলেকে।’রোমারিও যখন এ কথা বলছেন, তখন মেসি বাতিলের খাতায় ফেলে দিলেন একটা ব্যক্তিগত দ্বৈরথকে। বার্সেলোনা তারকা বলছেন, রোনালদোর সঙ্গে তাঁর কোনো লড়াই নেই। ক্লাব বার্সেলোনার হয়ে শিরোপা জয়েই তাঁর যত আগ্রহ। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদোর সঙ্গে দ্বৈরথ প্রশ্নে বার্সেলোনার ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘বিষয়টা সাংবাদিকদের। তার সঙ্গে আমার কোনো লড়াই নেই। আমি শুধু দলকে জেতাতে সতীর্থদের সাহায্য করে যেতে চাই।’ ওয়েবসাইট।