ওঁরা কয়েকজন
লন্ডন অলিম্পিকে মাইকেল ফেল্প্স, উসাইন বোল্ট, ডেভিড হয়দের নিয়ে মাতামাতি হবে এটা ছিল জানা কথাই। হয়েছেও। জেনে নিন আরও কয়েকজন বিজয়ীর কথা, ওই সব মহাতারকার মতো না হলেও তাঁরাও আলাদা বৈশিষ্ট্যে সমুজ্জ্বল—তুরস্কের সোনা-রুপাআগস্টের দ্বিতীয় শুক্রবারটা স্মরণীয় হয়ে রইল তুরস্কের জন্য। এদিনই যে অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে প্রথম সোনা জিতেছে দেশটি। মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে শুধু সোনাই নয়, রুপাও পেয়েছে কামাল আতাতুর্কের দেশ। তুরস্কের অপ্রত্যাশিত এই সাফল্য এসেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন আসলি আল্পতেকিন ও রানার্সআপ গামজে বুলুতের হাত ধরে। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে দুই বছরের নিষেধাজ্ঞা কাটানো আল্পতেকিন জিতেছেন সোনা, বুলুত রুপা। এই দুটিসহ ট্র্যাকে তুরস্কের পদক হলো মাত্র ৬টি। ফ্রান্সের উচ্চতা জয়পরশু আল্পতেকিনের দেখানো পথেই হাঁটলেন আরেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রেনো লাভিলেনি। ফ্রান্সের এই অ্যাথলেট জিতেছেন পুরুষ পোল ভল্টের সোনা। ৫.৯৭ মিটার লাফিয়েছেন ২০১০ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লাভিলেনি। এবারের পোল ভল্ট দেখেছে ইউরোপিয়ান আধিপত্য। ৫.৯১ মিটার পেরিয়ে রুপা ও ব্রোঞ্জ জিতেছেন জার্মানির বিয়র্ন অটো ও রাফায়েল হোলজডেপে। বেইজিংয়ের সোনাজয়ী অস্ট্রেলিয়ার স্টিভ হুকার পেরোতে পারেননি কোনো উচ্চতাই।একই দিনে দুবারএকসময় মেয়েদের হ্যামার থ্রোর বিশ্ব রেকর্ডটা ছিল তাঁরই। পরশু রাতে অলিম্পিক স্টেডিয়ামে সেটাই হয়তো আবার মনে পড়েছিল রাশিয়ার তাতিয়ানা লিসেঙ্কোর। নিষেধাজ্ঞার জন্য বেইজিং অলিম্পিকটা দেখতে হয়েছিল বাড়িতে বসে। এবার ফিরেই অলিম্পিক রেকর্ড। একবার নয় অলিম্পিক রেকর্ডটা দু-দুবার নতুন করে লিখেছেন লিসেঙ্কো। প্রথম চেষ্টাতে ৭৭.৫৬ মিটার পেরোলো তাঁর হ্যামার। ভেঙে দিল বেইজিংয়ে গড়া বেলারুশের ওকসানা মেনকোভার (৭৬.৩৪) রেকর্ড। পঞ্চম চেষ্টায় আবার রেকর্ড, এবার ৭৮.১৮ মিটার। সোনাও নিশ্চিত হলো এতে। এএফপি।