ওঁরা সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো—টানা তিনটি ফাইনাল, তিনটি ট্রফি। স্পেনের বর্তমান ২৩ দলের স্কোয়াডের মধ্যে সাতজনের কৃতিত্ব কিন্তু একটু অন্য রকম। এই সাতজন খেলেছেন তিনটি ফাইনালেই। ইকার ক্যাসিয়াস, ফার্নান্দো তোরেস, সার্জিও রামোস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি এবং সেস ফ্যাব্রিগাস। এঁদের মধ্যে তোরেস আবার আলাদা হয়ে যাচ্ছেন এক জায়গায়। ২০০৮-এর ফাইনালে গোল করেছেন। গোল করলেন পরশুও। ইউরোর দুটি ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় চেলসির এই স্ট্রাইকার। ফাইনালে খেলা না হলেও তিনটি টুর্নামেন্টের স্কোয়াডে ছিলেন এমন খেলোয়াড়ের সংখ্যা ১১ জন।