ওই গোল নিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর ওই ঘটনা নিয়ে ভাবতে থাকলে চলবে না। (গোল হজম করার) পরের ৫০ মিনিট কিন্তু আমি আত্মবিশ্বাসীই ছিলাম, ভালোও লাগছিল। এ রকম পরিস্থিতিতে আগেও পড়েছি। এ সময় মাথা খুব ঠান্ডা রাখতে হয়। আর আপনাদের (সাংবাদিকদের) সামনে আসা মানে তো স্রেফ কামানের গোলার মুখে পড়ে যাওয়া। তার পরও এটাই জীবন।’ ‘আমার বয়স এখন ৩০। আমি মানসিকভাবে খুব শক্ত। আরেকটা ম্যাচে আমাকে নেওয়া হলে খেলতে প্রস্তুত আছি। না, আমি কোনো অজুহাত দিচ্ছি না।’ ‘এর জন্য সমালোচনা সহ্য করতে হলে করব। আমার কাজের দায় তো আমাকেই নিতে হবে। তার পরও আমাকে সামনে এগোতে হবে। যখন বয়স কম ছিল, তখন হয়তো এই ঘটনা আমাকে আরও এলোমেলো করে দিত।’