ওচোয়াকে নিয়ে ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের বিপক্ষে মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া খেলেছেন অন্যগ্রহের ফুটবল। তিনি নিজেই এই ম্যাচটিকে বলেছেন তাঁর জীবনের সেরা ম্যাচ। ফোর্তালেজায় ব্রাজিল-মেক্সিকো ম্যাচে তিনিই ছিলেন সবচেয়ে আলোচিত খেলোয়াড়।
নেইমারের সেই হেড অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেওয়ার মুহূর্তে ওচোয়াকে নিয়ে টুইট হয়েছে মোট ১১ লাখ ২ হাজার ৪৩২ বার। থিয়াগো সিলভার শট ঠেকানোর পর ওচোয়া আলোচনায় এসেছেন ২ লাখ ৪৩ হাজার ৩৭৯ বার।
এক ম্যাচে কোনো খেলোয়াড়কে নিয়ে ১৩ লাখ ৬৩ হাজার ৮১১ টুইটই জানিয়ে দিচ্ছে ব্রাজিলের বিপক্ষে এই মেক্সিকান গোলরক্ষকের পারফরম্যান্সের কথা।