ওচোয়োকে চাই
ওয়েসলি স্নাইডারের আগুনে গোলা আর ক্লাস ইয়ান-হান্টেলারের পেনাল্টিতেও কখনো অসহায় মনে হয়নি। অসহায় মনে হয়নি নেইমার, অস্কারদের দুর্ভেদ্য শটেও। কখনো বাঁয়ে, কখনো ডানে ঝাপিয়ে একের পর এক দুর্দান্ত শট ঠেকিয়েছেন বাজপাখির মতো। এক বিশ্বকাপেই নায়ক বনে গেছেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যাজাক্সোতে এই বছরই তাঁর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ইউরোপের সেরা ক্লাবগুলোর হাতছানি নিশ্চয়ই এখন থেকেই শুনতে পাচ্ছেন। কিন্তু গরীব ক্লাব অ্যাজাক্সিওর সমর্থেকরাও তো ওচোয়াকে পুরনো জার্সিতেই দেখতে চাচ্ছে। অ্যাজাক্সিওর এক সমর্থক তাই ওচোয়াকে আটকাতে নিয়েছেন অন্যরকম উদ্যোগ। যতো টাকাই লাগুক তাকে রেখে দিতে হবে, এজন্য প্রয়োজনে তিনি নিজের ভিটেমাটি, স্ত্রী-সন্তান সবই নিলামে তুলতে প্রস্ত্তত। তবুও অন্তত ৮ মিলিয়ন ডলার তুলতে চান। এতেও মন গলবে না ওচোয়ার! মেইল অনলাইন।